21.4 C
London
August 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ইতালিতে জেমসের কনসার্ট ঘিরে বিতর্কঃ ম্যানেজারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ইতালির রোমে জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের কনসার্টকে কেন্দ্র করে তার ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান হোসাইন আহমেদ মোয়াজ এ অভিযোগ তুললেও জেমসের ম্যানেজমেন্ট পুরো বিষয়টিকে ভিত্তিহীন ও সম্মানহানির অপচেষ্টা বলে দাবি করেছে।

আয়োজক কমিটির অভিযোগ অনুযায়ী, কনসার্টের অগ্রিম অর্থ লেনদেন এবং টিকিট বিক্রির হিসাব নিয়ে আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে। তাদের দাবি, এসব বিষয়ে ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

আয়োজকদের অভিযোগ, কনসার্ট শেষে জেমসের দলের ব্যবহৃত একটি কক্ষ অপরিষ্কার ও অগোছালো অবস্থায় ফেলে রাখা হয়। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ আপত্তি জানালে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বলেও দাবি করেন আয়োজক কমিটির চেয়ারম্যান।

তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি বলেন, যে কক্ষটি নিয়ে অভিযোগ তোলা হয়েছে, সেখানে প্রধান শিল্পী জেমস বা তিনি নিজে কেউ অবস্থান করেননি।

রবিনের দাবি, হোটেল থেকে সব ধরনের আনুষ্ঠানিকতা মেনেই চেক-আউট করা হয়েছে এবং কোনো অনিয়ম ঘটেনি। তার ভাষ্য, চুক্তি অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন প্রচারণা চালিয়ে জেমস ও তার টিমের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

এদিকে, ইতালিতে অনুষ্ঠিত জেমসের কনসার্ট ঘিরে ওঠা এসব অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

সূত্রঃ এনবিপি নিউজ

এম.কে

আরো পড়ুন

“রুপিতে বানিজ্য” রাশিয়ার এই প্রস্তাবে না বাংলাদেশেরঃ রুশ প্রস্তাবে সতর্ক ঢাকার অবস্থান

সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

বেড়েছে প্লেন ভাড়া

অনলাইন ডেস্ক