TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ওয়েম্বলিতে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের হামলা বেড়েই চলেছে। আলজাজিরা ও এপির গাজা অফিসও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ১৭১ ফিলিস্তিনি।

 

ইসরায়েলের এই আগ্রাসনে পশ্চিমা বিশ্ব নীরব থাকলেও ফুঁসে উঠেছে মুসলিম জনতা। যে যার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনিদের সমর্থন জানাচ্ছেন। এবার ইংল্যান্ডের এফএ কাপ জিতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নির্মমতার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টা সিটির ফুটবলার হামজা চৌধুরী, মাঠেই উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা।

 

ওয়েম্বলিতে ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতেছে লেস্টার সিটি। জয়ের পর মুসলিম সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনি পতাকা ওড়ান বাংলাদেশি মা ও গ্রেনাডিয়ান বাবার ছেলে হামজা চৌধুরী। হামজার নানার বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে। পুরস্কার নেওয়ার সময়ও হামজার গায়ে জড়ানো থাকে ফিলিস্তিনের পতাকা।

 

চেলসি মূলত ইসরায়েল সমর্থিত একটি দল। এর মালিক রোমান আব্রাহমভিচ একজন রুশ বংশোদ্ভূত ইসরায়েলি ধনকুবের। তিনি একজন ইহুদি।

 

১৬ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস

বাবার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেলেন না প্রিন্স হ্যারি

অভিবাসী ঠেকাতে ইউরোপীয় সীমান্তে কাঁটাতার দিতে চায় অস্ট্রিয়া

নিউজ ডেস্ক