21.6 C
London
September 29, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ছায়ানটের পর উদীচীর কার্যালয়ের আগুন

রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক কার্যালয়টি ভাঙচুর করে। একপর্যায়ে তারা অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা ৪২ মিনিটে আগুনের খবর পান তারা। এর ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হইঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী

বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহী বি চৌধুরী

মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান