14.2 C
London
September 12, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে যুক্ত করা হয়েছে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কার কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই পরিবর্তন আনা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, সংসদ ভবনের ভেতরে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অধিবেশন কক্ষের সামনের উঁচু দেয়ালে আরবি হরফে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে।

এদিকে প্রথমবারের মতো বুধবার সংসদ সচিবালয়ের নিজ দপ্তরে বসে দাপ্তরিক কাজ সম্পাদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকালে প্রধানমন্ত্রী বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। ওই সভায় ত্রয়োদশ সংসদের আসন্ন প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য যে, সংস্কার কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী এখন থেকে নিয়মিত সংসদ সচিবালয়ের এই কক্ষটি দাপ্তরিক কাজের জন্য ব্যবহার করবেন। সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হিসেবে সংসদের কার্যক্রম আরও গতিশীল করতেই প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজের কেন্দ্র হিসেবে সংসদ ভবনকে গুরুত্ব দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এম.কে

আরো পড়ুন

আইসিইউতে খালেদা জিয়াঃ হঠাৎ অবনতিতে সংকটজনক অবস্থায় বিএনপি চেয়ারপারসন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশনে বাধাঃ কূটনৈতিক প্রতিবাদ বাংলাদেশের

একই আস‌নে বিএনপি-জামায়াতের প্রার্থী আপন দুই ভাই