13.1 C
London
May 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জাল নোট নিয়ে গুজবঃ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন সম্পূর্ণ অবৈধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

 

দেশে বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে পড়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের ভ্রান্ত তথ্য জনমনে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন সম্পূর্ণ অবৈধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

জনসাধারণকে জাল নোট শনাক্ত ও প্রতিরোধে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য চারটি করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে-

১️. নোট গ্রহণের সময় জলছাপ, নিরাপত্তা সুতা, অসমতল ছাপা, রঙ পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখাসহ অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে যাচাই করা।

২️. বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা।

৩️. নগদ লেনদেনে যতটা সম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা।

৪️. সন্দেহজনক নোট পেলে বা জাল নোট সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’- এই স্লোগানে জনগণকে সচেতন করতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত প্রচারণা চালাচ্ছে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ বিজনেস স্ট্যান্ডার্ড

এম.কে
১৫ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ৫৪ নাগরিকের উদ্বেগ

নিউজ ডেস্ক

বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল