TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ডাউনিং স্ট্রিটের গেইটের সাথে গাড়ির সংঘর্ষ

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ইংল্যান্ডের ১০ ডাউনিং স্ট্রিটের মূল গেইটে একটি গাড়ি আঘাত করার কারণে একজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই দূর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায় হোয়াইটহল রাস্তা বরাবর পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ” বিকাল ৪ ঘটিকার সময় হোয়াইটহলের ডাউনিং স্ট্রিটের গেইটের সাথে একটি গাড়ির সংঘর্ষ হয়।”

পুলিশ ঘটনাস্থল হতে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দায়ে একজনকে গ্রেফতার করেছে বলেও সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

আরো পড়ুন

যুক্তরাজ্যের হজ যাত্রা নিয়ে জালিয়াতির কর্মকান্ড নিয়ে মুখ খুলেছে ব্রিটিশ প্রশাসন

প্রতিদিন হোম অফিসের তত্ত্বাবধানে আশ্রয়প্রার্থীদের উপর ১০টি হামলা হয়ঃ রিপোর্ট

যুক্তরাজ্যে কাউন্সিল ট্যাক্স দ্বিগুণের প্রস্তাবঃ ধনীরা নয় ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত

নিউজ ডেস্ক