TV3 BANGLA
বাংলাদেশ

ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন সই করা প্রজ্ঞাপনে এই প্রশাসককে সরিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব দেওয়া হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগ করা প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, তবে অন্য কোনও আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। গত ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন।

এম.কে

আরো পড়ুন

শেখ হাসিনাকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস

নিউজ ডেস্ক

মরণফাঁদে প্রাণ হারাচ্ছে সিলেটের পর্যটকরা

অনলাইন ডেস্ক

ভারতের দ্য উইকে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ নিয়ে আইএসপিআরের প্রতিবাদ