7.3 C
London
February 5, 2026
TV3 BANGLA
মুক্তমতশীর্ষ খবর

ডে ওয়ান রি-মর্গেজ

ডে ওয়ান রি-মর্গেজ এক ধরনের ফিনান্সিয়াল প্রোডাক্ট যার মাধ্যমে আপনি প্রপার্টি কেনার পরেই আপনার প্রপার্টি রি-মর্গেজ করতে পারবেন। প্রপার্টি কেনার দিন হতে ৬ মাসের মধ্যে ওই প্রপার্টি রি-মর্গেজ করলে সেই মর্গেজকে আমরা ডে ওয়ান রি-মর্গেজ বলব।

 

ডে ওয়ান রি-মর্গেজ কে The six-month mortgage rule-ও বলা হয়। প্রথম ২০০৮ সালে Council of Mortgage Lenders (CML) দ্বারা এই সিক্স মান্থ মর্গেজ রুল প্রপার্টি মার্কেটে প্রবর্তন করা হয়। বিলেতে ডে ওয়ান রি-মর্গেজ সহজে পাওয়া যায় না। একজন প্রফেশনাল মর্গেজ এ্যাডভাইজর প্রপার্টি মালিকের সামগ্রিক অবস্থা বিবেচনা করে ডে ওয়ান রি-মর্গেজ করতে পারে।

 

ডে ওয়ান রি-মর্গেজ কেন প্রয়োজন:
কোন ব্যক্তি যদি নগদে প্রপার্টি ক্রয় করে থাকে। প্রপার্টি ক্রয় করার পর হোম ইম্প্রুভমেন্ট এবং লোন পরিশোধের জন্য প্রপার্টি রি- মর্গেজ করতে চান।
কোন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে কোন প্রপার্টি পাওয়ার পর, তিনি প্রপার্টি রি- মর্গেজ করে টাকা উঠাতে চান।

 

ডে ওয়ান রি-মর্গেজ কিভাবে কাজ করে:
ল্যান্ড রেজিস্টারে প্রপার্টি ওউনার এর নাম থাকতে হবে।
ডে ওয়ান রি-মর্গেজের ক্ষেত্রে বেশিরভাগ ল্যান্ডার প্রপার্টি ক্রয় মূল্যের সর্বোচ্চ ৭৫% থেকে ৮৫% মর্গেজ দিয়ে থাকে।
রেসিডেন্সিয়াল এবং বাই টু লেট। উভয় ধরনের প্রপার্টির জন্য ডে ওয়ান রি-মর্গেজ নেয়া যায়।
সাধারণত স্ট্যান্ডার্ড রি-মর্গেজ এর তুলনায় ডে ওয়ান রি-মর্গেজ এর ইনিসিয়াল ইন্টারেস্ট রেট কিছুটা বেশি হয়ে থাকে।

 

 

মর্গেজ সংক্রান্ত যেকোনো ব্যাপারে আরোও বিস্তারিত জানতে আমাদের সাথে নিচের টেলিফোন নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন।
Email: info@benecofinance.co.uk
Tel: +4402080502478

আরো পড়ুন

হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন ব্রিটিশ হজযাত্রী (ভিডিও)

অনলাইন ডেস্ক

গবেষণায় চুরি ধরতে সফটওয়্যার চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকারের ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক