17.1 C
London
October 5, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের বড় ভুলঃ ব্রাজিলের নির্বাচনকে ভারতের নির্বাচন বলে দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচন হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পর একই দিন ফল প্রকাশ করা হয়েছে। অথচ ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়।

ট্রাম্প তার পোস্টে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সঙ্গে ওই কথিত নির্বাচনের তুলনা করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে তুলনামূলক কম ভোট হলেও ফল প্রকাশ করতে অনেক সময় কয়েক সপ্তাহ লেগে যায়। একই পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের ভোটব্যবস্থাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেও মন্তব্য করেন।

তবে ট্রাম্পের উল্লেখ করা প্রায় ১২ কোটি ৫০ লাখ ভোটের সংখ্যাটি ভারতের কোনো প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। ভারতের প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না; দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন একটি নির্বাচকমণ্ডলীর মাধ্যমে। অন্যদিকে ব্রাজিলের ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে মোট বৈধ ভোট ছিল ১২ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৫১৩টি।

ব্রাজিলের নির্বাচনে প্রথম ধাপে সিনেটর ফ্লাভিও বলসোনারো ৫ কোটি ৬১ লাখের বেশি ভোট পেয়ে ৪৭ দশমিক ০৩ শতাংশ ভোট নিয়ে প্রথম হন। বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পান ৫ কোটি ৩৮ লাখের বেশি ভোট, যা মোট বৈধ ভোটের ৪৫ দশমিক ১৬ শতাংশ। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় ধাপে ভোট হবে।

ব্রাজিলের নির্বাচন শেষ হওয়ার পরপরই ট্রাম্পের এই পোস্ট প্রকাশ্যে আসে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে\ ইন্ডিয়ান এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

ইরানে পাল্টা হামলায় অংশ নেবে না আমেরিকা: হোয়াইট হাউস

ইংল্যান্ডে এশীয় পাঁচ বছর বয়সী শিশুরা গড়ের তুলনায় ৭০% বেশি দাঁতের ক্ষয় ঝুঁকিতে

ভিনদেশী সিনেমা দেখলেই শিশুদের ঢুকানো হবে জেলে