4.6 C
London
April 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দিনদুপুরে লন্ডনের অভিজাত এলাকায় স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যাগ ভরে সোনা লুট

লন্ডনের অভিজাত এলাকা রিচমন্ড গ্রিনের পাশে অবস্থিত একটি স্বর্ণের দোকানে দিনদুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত প্রকাশ্যে হামলা চালিয়ে ব্যাগ ভর্তি স্বর্ণ লুট করে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও প্রাপ্ত তথ্যে জানা যায়, আচমকা হামলায় দোকানের কর্মীরা হতভম্ব হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হিসেবে একজন কর্মী সাহসিকতার সঙ্গে ছোট একটি বাক্স দিয়ে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করেন। তবে ডাকাত দল এতে দমে যায়নি।

ডাকাতরা হাতুড়ি ব্যবহার করে দোকানের কাচ ভেঙে ভেতরে রাখা স্বর্ণ দ্রুত ব্যাগে ভরে নেয়। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর লন্ডন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রকাশ্যে এমন ঘটনায় পুলিশের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন।

মেট্রোপলিটন পুলিশ জানায়, শনিবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে তারা ডাকাতির খবর পায়। ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে তা জানিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

অভিবাসন-আশ্রয়প্রার্থীদের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইউরোপ

যুক্তরাজ্যের এসেক্সে কুকুরের কামড়ে প্রাণ গেলো একজন মহিলার

সৃজনশীল কর্মীদের জন্য ইউকে ক্রিয়েটিভ ওয়ার্কার ভিসার গাইডলাইন