10.3 C
London
October 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নিজ আসনেই হারতে পারেন ঋষি সুনাক!‌

ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলা পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনই হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক জনমত সমীক্ষায় এমন পূর্বাভাসই পাওয়া গিয়েছে।

আগামী ৪ জুলাই সুনাক ব্রিটেনের আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তার আগেই জনমত সমীক্ষার ফল প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ পত্রিকা। গত ৭ জুন থেকে ১৮ জুনের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়।

সমীক্ষার ফল বলছে, নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ সদস্যের নিম্নকক্ষ হাউজ অফ কমন্সে মাত্র ৫৩ টি আসন পাওয়ার পথে রয়েছে। যেখানে বিরোধীদল লেবার পার্টি পেতে পারে ৫১৬টি আসন।

নতুন আরো কয়েকটি সমীক্ষার ফল বলছে, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে কনজারভেটিভরা সবচেয়ে শোচনীয় হারের মুখে রয়েছে। জেরেমি হান্টের মতো বিশিষ্ট নেতারাও এবার তাদের পার্লামেন্টারি আসন খোয়াতে পারেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
২৮ জুন ২০২৪

আরো পড়ুন

গাজায় তাঁবুতে থাকাই ‘উপযুক্ত’: পরিবারকে যুক্তরাজ্যে আনার আবেদন জরুরি নয়ঃ হোম অফিস

লন্ডনে সাইকেল লেনের বিভ্রাটে অর্ধ শতাধিক দূর্ঘটনার রিপোর্ট

যুক্তরাজ্যে নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থতার তথ্য গোপনঃ প্রধানমন্ত্রীর অজান্তেই সিদ্ধান্ত নিয়ে তোলপাড়