TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব

করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। একইসঙ্গে আগামী ২ জুন পর্যন্ত বিনামূল্যে ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।

 

সোমবার (২৪ মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

 

করোনা মহামারী বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। এ নিষেধাজ্ঞার কারণে নিজ নিজ দেশে আটকা পড়েছেন অনেক প্রবাসী। তাদের জন্য বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দিল দেশটি।

 

২৬ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাড়ছে মন্দার ভাব, বাড়ির দাম কমছে

বাংলাদেশের নির্বাচনপূর্ব সহিংসতার প্রতিবেদন তদন্ত করতে বলেছে হোয়াইট হাউজ

অনলাইন ডেস্ক

কোরআন শিখছেন আলোচিত সেই রুশ জেনারেল