6.7 C
London
February 4, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ নাগরিকের ‘পর্যটক ভিসা’ বাতিল করেছে ভারত। একই সঙ্গে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির বিভিন্ন শহরে ইসরাইলের বিরুদ্ধে স্টিকার লাগাতেন এই দম্পতি। ভারতের গোয়েন্দা বিভাগ বিষয়টিকে গুরুতর কিছু হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে। এরপর দুই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়।

ওই দুই পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন। তারা পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে, ওই দম্পতি স্টিকার লাগানোর সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে গোয়েন্দা বিভাগ সন্দেহভাজনদের শনাক্ত করে।

বিষয়টিকে গুরুতর মনে করায় গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। রাজ্যটির সিআইডি কর্মকর্তা রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটন ভিসায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন।

ভারতের অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। উভয় বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়।

এনডিটিভি জানায়, এমন ক্ষেত্রে ভারত সরকার চাইলে বিদেশি ওই নাগরিকদের নিষেধাজ্ঞা এবং বহিষ্কারের আদেশও শোনাতে পারতেন। তবে ওই দম্পতি কি বলছে, তা প্রতিবেদনে উল্লেখ করেনি এনডিটিভি।

সূত্রঃ এনডিটিভি

এম.কে

আরো পড়ুন

ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া

মাস্কের সরে দাঁড়ানোয় ট্রাম্প প্রশাসনে নীতিনির্ধারণে ফের আধিপত্য মন্ত্রিসভার

পুতিনের পতন হবে এবং আমি ফিরে আসবঃ ইউলিয়া নাভালনায়া