8.5 C
London
March 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ লাগোয়া করিমগঞ্জের নাম বদলে হলো ‘শ্রীভূমি’

বদলে গেলো ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া করিমগঞ্জ জেলার নাম। এখন থেকে জেলাটির নাম শ্রীভূমি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, শুধু জেলার নাম নয়, করিমগঞ্জ শহরের নামও শ্রীভূমি টাউন হবে।

গত মঙ্গলবার আসামের রাজধানী দিসপুরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নামবদলের কথা ঘোষণা করেন। এরপরেই করিমগঞ্জ জেলায় বিজেপি ও সেটির সহযোগী সংগঠনগুলোর কর্মী সমর্থকদের উল্লাস শুরু হয়ে যায়।

তবে জেলার অন্য বাসিন্দারা হঠাৎ নাম বদলের সিদ্ধান্তে কিছুটা ক্ষুব্ধ। বাংলাদেশের জকিগঞ্জ লাগোয়া ওই জেলাটির প্রায় ৫৫ শতাংশ মুসলমান।

সেখানকার মানুষ বলছে, করিমগঞ্জ একটি ঐতিহাসিক নাম। নাম বদল করার কোনও জোরালো গণদাবি ওঠেনি কখনই। তবে হিন্দুত্ববাদী নানা সংগঠন বিভিন্ন সময়ে করিমগঞ্জ নাম বদল করে ‘শ্রীভূমি’ রাখার দাবি তুলেছিল।

এম.কে
২২ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বাংলাদেশে ‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা অস্বীকার করলেন রুশ রাষ্ট্রদূত

তারেক রহমান নাম নিলেন না আওয়ামী লীগেরঃ বক্তব্য ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা