TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

বাংলাদেশে আজ রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন চালু হবে!

বাংলাদেশে সরকার বলছে, সারাদেশে আজ রাতেই ব্রডব্যান্ড লাইন স্বাভাবিক হতে পারে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুপুরে (২২ জুলাই, সোমবার ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, দেশব্যাপী ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে।

গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে ঢাকাসহ সারাদেশের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা এখনও চালু হয়নি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকার দাবি করেছে। যদিও ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল, সেটিও গত পাঁচদিনে চালু হয়নি।

সূত্রঃ বিবিসি বাংলা

আরো পড়ুন

ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে সক্ষম ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকা

লন্ডনে বাড়ির চেয়ে বাড়ছে ভাড়াটেদের সংখ্যা

শত শত মসজিদ বন্ধ করে দিচ্ছে চীন