যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাসের জন্য সবচেয়ে সাশ্রয়ী এলাকাগুলোর মধ্যে অন্যতম ক্রয়ডন। তবে সম্পত্তি ও আবাসনবিষয়ক প্রতিষ্ঠান জুপলার তথ্য অনুযায়ী, লন্ডনের ৩২টি বরোর মধ্যে সবচেয়ে কম খরচে বসবাসের সুযোগ রয়েছে টাওয়ার হ্যামলেটসে।
জুপলার প্রকাশিত তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের বিভিন্ন এলাকার আবাসন ব্যয় ও বসবাসের সামর্থ্য বিবেচনায় টাওয়ার হ্যামলেটসকে সবচেয়ে সস্তা বরো হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ লন্ডনের ক্রয়ডনও তুলনামূলক কম খরচে বসবাসের জন্য আকর্ষণীয় এলাকাগুলোর একটি।
লন্ডনে বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় কম খরচে বসবাসের উপযোগী এলাকা খুঁজছেন অনেক বাসিন্দা। এ পরিস্থিতিতে টাওয়ার হ্যামলেটস ও ক্রয়ডনের মতো এলাকাগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্রঃ জুপলা
এমকে

