14.4 C
London
October 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মে-জুনের তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ২,৭০০ অকালমৃত্যু

ইংল্যান্ড ও ওয়েলসে চলতি বছরের মে ও জুন মাসের তাপপ্রবাহে প্রায় ২,৭০০ মানুষের অকালমৃত্যু হয়েছে বলে বিজ্ঞানীদের এক বিশ্লেষণে উঠে এসেছে। এর মধ্যে জুনের তীব্র তাপপ্রবাহের শীর্ষ তিন দিনে প্রতিদিন গড়ে প্রায় ৪৪০ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে। গবেষকদের মতে, বর্তমান বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপ না থাকলে এসব মৃত্যুর ৪০ শতাংশেরও বেশি ঘটত না।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের নেতৃত্বে পরিচালিত গবেষণায় আবহাওয়ার তথ্য, জলবায়ু মডেল এবং তাপমাত্রা ও মৃত্যুহারের পূর্বপ্রকাশিত পরিসংখ্যান ব্যবহার করে এ হিসাব করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ২৯ মে পর্যন্ত তাপপ্রবাহে আনুমানিক ৫৫০ জন এবং ১৮ থেকে ২৮ জুনের মধ্যে প্রায় ২,২০০ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকায় চরম তাপমাত্রার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হবে। তাদের মতে, গ্রিনহাউস গ্যাস নির্গমন দ্রুত কমানোর পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থা, অবকাঠামো ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাপপ্রবাহ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি নেওয়া জরুরি। গবেষকদের ভাষ্য, সাম্প্রতিক প্রাণহানির পরিসংখ্যান জলবায়ু সংকটের বাস্তব ও ক্রমবর্ধমান মানবিক মূল্যকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

বর্ণবাদী আচরণে প্রিন্স উইলিয়ামের গডমাদার অপসারিত

অনলাইন ডেস্ক

লেবার নেতৃত্বে নতুন অধ্যায়ের আভাসঃ বার্নহামকে ঘিরে বাড়ছে প্রধানমন্ত্রী হওয়ার জল্পনা

নববর্ষের আতশবাজি প্রদর্শনী এবার ট্রাফালগার স্কোয়ারে

অনলাইন ডেস্ক