18.6 C
London
June 30, 2026
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) শনিবার এ তথ্য জানিয়েছে।

 

আইএনএম জানিয়েছে, ভেরাক্রুজ প্রদেশে দুটি ট্রাক থেকে ১২ দেশের অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এসব অভিবাসনপ্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন।

 

আটককৃতদের মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলার ৪ জন, ইকুয়েডরের ৪ জন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন রয়েছেন।

 

২১ নভেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

এনএইচএস’কে সহায়তায় পরিবারগুলোকে ভূমিকা পালন করতে হবে: স্বাস্থ্য সচিব

অনলাইন ডেস্ক

বাংলাদেশে তেল বেচতে চায় রাশিয়া

একাউন্টিং ও ট্যাক্স সলিউশনের উপর নতুন অনুষ্ঠান TV3 বাংলাতে

নিউজ ডেস্ক