23.5 C
London
September 21, 2026
TV3 BANGLA
স্পোর্টস

যারা আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের দেশে বিশ্বকাপ খেলতে যাব নাঃ ইরানের ক্রীড়ামন্ত্রী

২০২৬ সালের বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দল অংশগ্রহণের মতো অবস্থানে নেই বলে জানিয়েছেন দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দানিয়ামালি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে আহমাদ দানিয়ামালি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। আমাদের ছেলেরা সেখানে নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তগুলোও বিদ্যমান নেই।

দানিয়ামালি আরও জানান, গত আট থেকে নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কয়েক হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই আমাদের পক্ষে অংশগ্রহণ করা নিশ্চিতভাবেই অসম্ভব।

ইরানের ফুটবল ফেডারেশনের প্রধানও গতকাল বিশ্বকাপে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে তার যুক্তি ভিন্ন ছিল।

উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার পর ইরানের নারী জাতীয় ফুটবল দলের ছয়জন সদস্য তাদের কাছ থেকে মানবিক ভিসা পেয়েছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

মুস্তাফিজকে ছেড়ে দিল দিল্লি, সাকিব-লিটনকে কলকাতা

ডুলির অভিষেকে ইতিহাস গড়ল বাংলাদেশ, সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে স্মরণীয় জয়

পিএসজির শিরোপা উৎসব রূপ নিল সহিংসতাঃ প্যারিসজুড়ে ব্যাপক সংঘর্ষ