10.4 C
London
March 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে খাবার ডেলিভারির আড়ালে যৌন অপরাধঃ কারাদণ্ড পেলেন ডেলিভারি ড্রাইভার

যুক্তরাজ্যে খাবার ডেলিভারির সময় জনসমক্ষে অশালীন আচরণের দায়ে এক ডেলিভারি ড্রাইভারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তি একাধিক এলাকায় খাবার পৌঁছে দেওয়ার সময় সাধারণ মানুষের সামনে নিজেকে উন্মুক্ত করেন বলে প্রমাণিত হয়েছে।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সেথুপাথি পেরিসামি (৪৭)। তিনি মেইডেনহেড, স্লাউ ও উইন্ডসরের বিভিন্ন ঠিকানায় খাবার ডেলিভারি দিতে গিয়ে অন্তত পাঁচবার এ ধরনের অপরাধে জড়িত ছিলেন।

আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।

থেমস ভ্যালি পুলিশের তথ্যমতে, গত বছরের ৮ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সময়কালে পেরিসামি একজন ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করছিলেন। কাজের অংশ হিসেবে বিভিন্ন আবাসিক এলাকায় যাওয়ার সময় তিনি একাধিক ভুক্তভোগীর সামনে প্রকাশ্যে অশালীন আচরণ করেন, যা জননিরাপত্তা ও সামাজিক শালীনতার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হয়।

অভিযোগের পর গত ১৬ মে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিনই আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলাটি আদালতে গড়ায় এবং দীর্ঘ শুনানির পর রায় ঘোষণা করা হয়।
রিডিং ক্রাউন কোর্ট গত ২৮ জানুয়ারি তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে স্লাউয়ের ক্লিফটন রোডের বাসিন্দা পেরিসামির বিরুদ্ধে ১০ বছরের জন্য সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার (SHPO) জারি করা হয়েছে, যার ফলে তিনি ভবিষ্যতে এ ধরনের আচরণে জড়াতে আইনগতভাবে কঠোরভাবে নিষিদ্ধ থাকবেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল অ্যাশলি জোনস বলেন, বার্কশায়ার ইস্টে থেমস ভ্যালি পুলিশের সিআইডি টিম একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করে অভিযুক্তকে বিচারের আওতায় আনে। তিনি বলেন, এ ধরনের যৌন অপরাধ ভুক্তভোগীদের মানসিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে এবং আদালতের এই রায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি শক্ত বার্তা দেবে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অর্ধেক জনগণ পেনশন সঞ্চয় করছে না, নতুন সংকটে যুক্তরাজ্য

ব্রিটিশ পাসপোর্টে আসছে রাজা চার্লসের নতুন প্রতীক, ডিসেম্বর থেকে চালু নতুন ডিজাইন

কৌতুক করে এবার ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী