15.2 C
London
July 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দাঙ্গায় লন্ডন মেয়র সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন

যুক্তরাজ্যে দাঙ্গার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। লন্ডন মেয়র সাদিক খান লন্ডনবাসীদের দাঙ্গার এই সময়ে বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের থেকে নিরাপদ থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী জিম ম্যাকমাহন স্বীকার করেছেন বুধবার আরও দাঙ্গার আশঙ্কা তিনি করছেন। সারা দেশ জুড়ে লোকেরা খুব উদ্বিগ্ন বোধ করছে বলে তিনি স্বীকার করে নেন।

লন্ডন মেয়র মুসলমান এবং সংখ্যালঘু নৃগোষ্ঠীর বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার বিষয়ে কথা বলেন। মেয়র জানান রেসিজম ও হিংসাত্মক আক্রমণের কারণে ইতিমধ্যে মানুষ ভয় পেয়েছেন।

সাদিক খান জানান, সাম্প্রতিক দাঙ্গার পরে মুসলিম এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হয়েছে।

লন্ডনের মেয়র আরো বলেন, “আমাদের বিভিন্ন শহরে ঘৃণা ও ভয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে কেউ যদি আইনভঙ্গ করেন তবে তার বিরুদ্ধে কঠিন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে”।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৭ আগস্ট ২০২৪

আরো পড়ুন

টমি রবিনসনের রাশিয়া সফরের ব্যয় বহন করেছে মাস্ক ফাউন্ডেশনঃ দাবি ইলন মাস্কের বাবার

যুক্তরাজ্যে অভিবাসীবিরোধী সহিংসতায় আতঙ্কঃ বর্ণবাদী হামলা ও ভয়ভীতির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছে অভিবাসীরা

যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে কঠোরতা, নিয়ম না মানলে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাতিল