TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে রয়েল নেভিঃ নতুন ক্যারিয়ার ও সুযোগের দ্বার খুলে দিলো

যুক্তরাজ্যের Royal Navy তরুণদের জন্য নতুন ক্যারিয়ার ও জীবনধারার এক অনন্য সুযোগ তুলে ধরেছে। বিভিন্ন পেশার মাধ্যমে আগ্রহ অনুযায়ী পথ বেছে নেওয়া সম্ভব, যা সমুদ্র ও স্থলে জীবনের মানকে উন্নত করে।

Royal Navy-তে যোগদানের পর প্রাথমিকভাবে পাওয়া যায় প্রতিযোগিতামূলক বেতন, যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। প্রতি বছর ছয় সপ্তাহের বেতনসহ ছুটি, বিনামূল্যে চিকিৎসা ও দন্তসেবা, এবং ভর্তুকিযুক্ত খাবার ও আবাসন প্রদান করে নৌবাহিনী কর্মীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করছে।
এছাড়া পেনশন ও পারিবারিক সহায়তা ভবিষ্যতের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়।
বিশেষ আকর্ষণ হিসেবে, যারা Submarine Service-এ ক্যারিয়ার গড়ে তুলবেন, তারা পেতে পারেন ন্যূনতম £৫,০০০ যোগদান বোনাস, উচ্চতর বেতন এবং সমুদ্রে দায়িত্ব পালনের অতিরিক্ত ভাতা। এটি Royal Navy-কে অন্যান্য চাকরির তুলনায় অনন্য করে তোলে।
তারা যারা পূর্ণকালীন সামরিক কাজের পরিবর্তে অসামরিক বা খণ্ডকালীন কাজ চান, তাদের জন্য রয়েছে Royal Fleet Auxiliary ও Royal Naval Reserve-এ বিকল্প। ‘চার মাস কাজ, তিন মাস ছুটি’ সময়সূচি, নিয়মিত প্রশিক্ষণ এবং বিশ্ব ভ্রমণের সুযোগে অসামরিক নাবিকরাও দেশের সেবায় অবদান রাখতে পারে।
Royal Navy তে ক্যারিয়ার গড়ে তোলা মানে শুধু বেতন নয়—এটি দক্ষতা অর্জন, বন্ধুত্ব এবং বিশ্বকে জানার অভিজ্ঞতা। নৌবাহিনীতে যোগ দিতে নীচের লিংকে ক্লিক করে আবেদন করুনঃ
সূত্রঃ রয়েল নেভি
এম.কে

আরো পড়ুন

৬০ বছর ব্রিটেনে থাকার পরও হোমলেসঃ উইন্ডরাশ প্রজন্মের জর্জ ক্যাম্পবেলের সংগ্রাম

প্যালেস্টাইন অ্যাকশন অনশনকারীরা হাসপাতালে ভর্তি, তবু যুক্তরাজ্য সরকার অনড় অবস্থানে

কেট-উইলিয়ামের মাঝখানে হাজির— কে এই হানবুরি