TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে শুকনো ফুল ফেলতে ভুল বিন ব্যবহার নয়ঃ বাসিন্দাদের সতর্ক করলেন পরিচ্ছন্নতাকর্মী

যুক্তরাজ্যে ব্যবহৃত বর্জ্য ফেলার বিন নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছেন এক পরিচ্ছন্নতাকর্মী। বিশেষ করে ফুল শুকিয়ে যাওয়ার পর সেগুলো কোথায় ফেলতে হবে, তা নিয়ে অনেকেই বিভ্রান্ত হন। এ বিষয়ে সঠিক নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেওয়া ‘নম্বর ওয়ান বিনম্যান’।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর–এর প্রতিবেদন অনুযায়ী, টিকটকে বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার নিয়ে নিয়মিত পরামর্শ দেন ওই পরিচ্ছন্নতাকর্মী। তার অনুসারীর সংখ্যা দুই লাখ ১৩ হাজারের বেশি।

তিনি এক ভিডিওতে জানান, শুকনো ফুল খাবারের বর্জ্য রাখার ছোট বিনে ফেলা উচিত নয়। কারণ, ওই বিন মূলত খাবারের উচ্ছিষ্ট রাখার জন্য নির্ধারিত।

বাড়িতে বাগানের বর্জ্য ফেলার আলাদা বিন থাকলে শুকনো ফুল সেখানে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি। আর যেসব বাড়িতে বাগানের বর্জ্য সংগ্রহের ব্যবস্থা নেই, সেসব ক্ষেত্রে শুকনো ফুল সাধারণ বর্জ্যের বিনে ফেলা যেতে পারে।

তবে যুক্তরাজ্যের সব স্থানীয় কাউন্সিলে বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম এক নয়। ব্রিস্টল সিটি কাউন্সিল ও কার্ডিফ কাউন্সিলের বাগানের বর্জ্য সংগ্রহের ব্যবস্থায় ফুল গ্রহণ করা হয়। কোনো কোনো কাউন্সিলে এ ধরনের বর্জ্য সংগ্রহের জন্য ফি দিতে হতে পারে।

তাই ফুল ফেলার আগে নিজ এলাকার কাউন্সিলের নিয়ম যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে খাবারের বর্জ্যের বিনে কোন ধরনের ব্যাগ বা আস্তরণ ব্যবহার করা যাবে, সেটিও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিশ্চিত করতে হবে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে কৃষি ও ব্যবসায়িক সম্পত্তিতে করছাড় বাড়ছে, উপকৃত হবে হাজারো পরিবার

চার বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব:ঃবাজেটের আগেই চাপে যুক্তরাজ্যের শ্রমবাজার

দুই বছরের মধ্যে যুক্তরাজ্যে যুদ্ধের আশঙ্কা দেখছেন ২৮ শতাংশ মানুষঃ বাড়ছে সাইবার হামলার ভয়