17.8 C
London
October 15, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ২৬৬ মিলিয়ন পাউন্ড অর্থপাচারঃ স্বর্ণ ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে ২৬ কোটি ৬০ লাখ পাউন্ডের অপরাধলব্ধ অর্থ পাচারের ঘটনায় সমীর জাগিরদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫৮ বছর বয়সী জাগিরদার লন্ডনভিত্তিক পুরোনো গয়না কেনাবেচার প্রতিষ্ঠান ‘পিওর নাইনস’-এর মালিক ও পরিচালক ছিলেন। লিডস ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হয়। পাশাপাশি তাকে কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, লন্ডনের হ্যাটন গার্ডেন এলাকায় অবস্থিত পিওর নাইনস প্রতিষ্ঠানটি অর্থপাচার কার্যক্রমের অংশ হিসেবে ব্যবহৃত হতো। সেখানে নগদ অর্থ গণনা করে তা ব্র্যাডফোর্ডের ‘ফাউলার ওল্ডফিল্ড’ নামের প্রতিষ্ঠানের কাছে পাঠানো হতো। ফাউলার ওল্ডফিল্ড ছিল এই অর্থপাচার চক্রের অন্যতম প্রধান কেন্দ্র।

পাচারের কৌশল হিসেবে অপরাধলব্ধ নগদ অর্থ দিয়ে উচ্চ বিশুদ্ধতার স্বর্ণকণা কেনা হতো। পরে জাল পণ্য পরিবহনের চালান ব্যবহার করে সেই স্বর্ণ দুবাইয়ে রপ্তানি করা হতো। এভাবে অপরাধের মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থকে বৈধ বাণিজ্যের আড়ালে স্থানান্তরের চেষ্টা করা হয়।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট দীর্ঘ তদন্তের মাধ্যমে এই চক্রের কার্যক্রম উন্মোচন করে। পুলিশের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের আইনি ইতিহাসে অপরাধলব্ধ নগদ অর্থ পাচার নিয়ে এটি অন্যতম বৃহৎ তদন্ত।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

ইইউর সঙ্গে ব্রিটেনের নতুন চুক্তিতে অবৈধ কুকুরছানার ঢলের আশঙ্কা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে পার্টনার ভিসাতে আয়সীমা কমানো নিয়ে মতবিরোধে সরকার

ব্রিটিশ পাসপোর্ট না থাকলেও যুক্তরাজ্যে ফেরা সম্ভবঃ রায়ানএয়ার