14.9 C
London
May 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেণ্টারে বোমাতঙ্ক

পূর্ব লন্ডনের স্টার্টফোর্ড ওয়েস্টফিল্ড শপিং সেণ্টারে বুধবার সকাল ১১ টায় বোমাতঙ্ক দেখা দিয়েছে।

শপিংমলে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন কয়েকজন ক্রেতা, কালো রংয়ের একটি বস্তু প্লাস্টিক ব্যাগে মোড়ানো থাকায় এই আতংক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে।

শপিংয়ে আসা কিছু ব্যক্তির চিৎকারে হুলস্থূল কাণ্ড বেঁধে যায় ওয়েস্টফিল্ড শপিংমলে। পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুরো শপিংমল বন্ধ করে চালানো হয় তল্লাশি। জোরদার তল্লাশি করতে স্নিফার ডগও নিয়ে আসা হয়। তল্লাশির পরে মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করে কোনো ধরনের বোমা শপিংমলে পাওয়া যায় নাই।

পরবর্তীতে সকাল ১১ টায় ওয়েস্টফিল্ড শপিংমল খুলে দেওয়া হয় বলে স্যোশাল মিডিয়ার খবরে জানা যায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৯ মে ২০২৪

আরো পড়ুন

ইংলিশ ফুটবলারদের নিয়ে বর্ণবাদী মন্তব্য, গ্রেপ্তার ১১

বার্মিংহামে নাইটক্লাবের বাইরে ভিড়ে গাড়ি তুলে দেওয়া যুবক দোষী সাব্যস্ত

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে ইউক্রেনে ক্যামেরন