10.6 C
London
October 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থঃ ৭৬ বছরের এক ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাজ্যের লেইসেস্টারশায়ারের স্ট্যাথার্ন লজে অনুষ্ঠিত একটি সামার ক্যাম্পে রহস্যজনকভাবে আটজন শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পুলিশ ৭৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রবিবার অসুস্থ শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর পদার্থ প্রয়োগের সন্দেহে তদন্ত চলছে। তারা এই ঘটনাকে “জটিল ও সংবেদনশীল” হিসেবে বর্ণনা করেছে।

লেইসেস্টারশায়ার পুলিশ আরও বলেছে, এই ঘটনার কারণে জনমনে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তারা তা গভীরভাবে উপলব্ধি করছে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, নতুন তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

স্টারমারের বিদায়ের জল্পনায় আলোচনায় শাবানা মাহমুদঃ বার্নহ্যাম ক্ষমতায় এলে স্বরাষ্ট্র মন্ত্রীই থাকছেন

এনএইচএসে ফিলিস্তিনপন্থি প্রতীক নিষিদ্ধঃ যুক্তরাজ্যে তীব্র বিতর্ক

যুক্তরাজ্যে সেন্ট অ্যান্ড্রুজ হেলথকেয়ারে ধর্ষণ–অবহেলার অভিযোগ, দুই রোগীর মৃত্যু ঘিরে তদন্ত