11.3 C
London
March 24, 2026
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

যেভাবে ক্রিকেট ধ্বংসের পায়তারা করছে আইপিএল

শুধু ধারাবাহিকভাবে আয়োজিতই হয়ে আসছে না, ক্রিকেটে রীতিমত বিপ্লব ঘটিয়ে চলেছে আইপিএল। যে বিপ্লব আন্তর্জাতিক তথা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিতে পারে। এমনকি তারকা খেলোয়াড়দের মাঝে দেশের চেয়ে আইপিএলকে এগিয়ে রাখার মতো মানসিকতা তৈরি হবে। আগামীতে এই লিগের ফ্রাঞ্চাইজিগুলোতে ক্রিকেটারদের স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হতেও দেখা যেতে পারে বলে ধারণা প্রকাশ করেছে ডেইলি মেইল।

 

তাদের পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে শুধু আইপিএলেরই দাপট থাকবে। বিপিএল, বিগব্যাশ, পিএসএল’র মতো অন্য লীগগুলো জমবে না। ধীরে ধীরে হারিয়ে যাবে দ্বিপক্ষীয় সিরিজ। কমে যাবে টেস্টের পরিসরও।

 

জানা যায়, দক্ষিণ আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে নতুন টি-টোয়েন্টি লীগ। সেখানে দলগুলোর মালিকানা আইপিএলেরই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) তো আগে থেকেই সম্পৃক্ত তারা। সিপিএলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা, রাজস্থান, পাঞ্জাবের দল রয়েছে। এক দশকের চেষ্টার পর আইপিএল ঢুকেছে যুক্তরাষ্ট্রের বাজারে।

 

তাদের প্রচেষ্টায় ২০২৩ সাল থেকে সেখানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি লীগ। আইপিএল কর্তৃপক্ষ চাইছে খেলোয়াড়দের সঙ্গে স্থায়ী চুক্তি করতে। যাতে বছরব্যাপী এসব ফ্র্যাঞ্চাইজি লীগে ক্রিকেটার পেতে কোনো সমস্যায় পড়তে না হয়। করোনা হানা দেয়ার আগে ২০১৯ সালে আইপিএলের রেভেনিউ ছিল ৫৫ হাজার ৩৮৪ কোটি ৭১ লক্ষ্য ৪১ হাজার টাকা। করোনা কেটে যাওয়ায় আয়ের অঙ্কটা আরও বৃদ্ধি পাবে। তবে শুধু নিজেদের লীগ নিয়ে পড়ে থাকছে না আইপিএল কর্তৃপক্ষ। তাদের চিন্তা-ভাবনা সুদূরপ্রসারী। এ কারণেই দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে দল কেনায় ব্যস্ত তারা। টাকার লোভ দেখিয়ে এসব লীগের জন্য ক্রিকেটাদের প্রলুব্ধ করা হচ্ছে। এতে আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, বাংলাদেশের বিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং পাকিস্তানের পিএসএলের মতো লীগগুলোও পাবে না মানসম্পন্ন ক্রিকেটার।

 

অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এরইমধ্যে নিজ দেশের বিগ ব্যাশ ছেড়ে বেছে নিয়েছেন আইপিএলকে।  আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে জানান, স্থায়ী চুক্তিতে ক্রিকেটার নেয়ার বিষয়টি অবশ্যই কার্যকর হবে। মাইসোর বলেন, ‘আদর্শ বাক্যে বলতে গেলে- অবশ্যই। কারণ, এটা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দেবে। যদি আমরা একটা নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার নিতে পারি তাহলে ওদের অন্যান্য লীগেও ব্যবহার করতে পারবো। আশা করি, একদিন এমনটা ঘটবেই। এটা হলে আমি অবাকও হবো না।’

 

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হর্শ ভোগলে মনে করেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশ, যাদের ইনকাম ভারতের ওপর নির্ভরশীল, তারা আইপিএলের সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে।

 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিপ্লবের বড় নজির সম্প্রতি দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের টি-টোয়েন্টি লিগকে সামনে রেখে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজ বাতিল করেছে। যেন আন্তর্জাতিক খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগের প্রবর্তনের দিকে মনোনিবেশ করতে পারে।

 

বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আধিপত্য বিস্তার একেবারেই দোরগোড়ায় বলে দ্য টাইমসে লেখা এক কলামে উল্লেখ করেছেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন। তিনি লেখেন, ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্টের জন্য সুখবর বয়ে আনতে পারে। তবে ক্রিকেটের জন্য সুখকর নয়। এর প্রভাব বিস্তারে হুমকির মুখে পড়বে টেস্ট ক্রিকেট। ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ক্রিকেটাররা বিশ্বজুড়ে লিগ খেলে বেড়াবেন ঠিকই, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে ভাটা পড়বে।’

 

৬ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

অবশেষে কার্ডে পেমেন্ট নেয়ার অনুমতি পাচ্ছে উবার

Buy to Let property: Landlords and Tenants

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশের ৩ ধাপ অগ্রগতি

অনলাইন ডেস্ক