14.6 C
London
August 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের মেয়র সাদিক খানের হজ পালন, বললেন— ‘হজ জীবন বদলে দেয়’

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী সাদিক খান হজকে “গভীরভাবে জীবন পরিবর্তনকারী” অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি কাবা শরিফের সামনে তোলা নিজের কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি বলেন, আল্লাহর রহমতে এ বছর হজ পালন করতে পারা তার জন্য অত্যন্ত সম্মান ও সৌভাগ্যের বিষয়।

তিনি বলেন, “হজ এমন এক আধ্যাত্মিক যাত্রা, যা সাম্য, ঐক্য ও মানবতার প্রতীক। ইহরামের সাধারণ পোশাক পরে বিশ্বের নানা দেশের লাখো মানুষের সঙ্গে একসঙ্গে দাঁড়ানো আমাদের মনে করিয়ে দেয় যে, মহান আল্লাহর কাছে সবাই সমান।”

সাদিক খান আরও বলেন, হজ শুধু শারীরিক আনুষ্ঠানিকতার বিষয় নয়, বরং এটি আত্মশুদ্ধি, বিনয়, ক্ষমা ও আত্মউন্নয়নের এক অনন্য সুযোগ। প্রচণ্ড গরম মরুভূমির আবহাওয়ায় নানা চ্যালেঞ্জের মধ্যেও হজ মানুষকে নিজের বিশ্বাস ও ঈমানকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ দেয় বলে মন্তব্য করেন তিনি।

লন্ডনের মেয়র জানান, হজ পালনকালে তিনি লন্ডনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কষ্টে থাকা মানুষের জন্য দোয়া করেছেন।

৫৫ বছর বয়সী সাদিক খান লন্ডনে পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সাল থেকে লেবার পার্টির হয়ে লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালে তিনি ওমরাহ পালনের জন্য মক্কা সফর করেছিলেন।

এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখের বেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ১১ হাজার বেশি।

তবে এবারের হজ অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের অনিশ্চয়তার মধ্যেও লাখো মুসল্লি শান্তি ও ধর্মীয় অনুভূতির পরিবেশে হজ পালন করছেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

ইথিওপিয়ার রাজপুত্রের দেহাবশেষ ফেরত দিতে নারাজ ব্রিটিশ রাজপরিবার

নিউজ ডেস্ক

সরকারের প্রতি দলীয় এমপিদের অনাস্থা, সরে দাঁড়াতে চান থেরেসা মে

ইংল্যান্ডের পতাকা ওড়ালেই জরিমানাঃ বিশ্বকাপ সেমিফাইনালের আগে সতর্কবার্তা