19.1 C
London
September 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লেবার এমপিদের বিদ্রোহে চাপে বার্নহ্যাম সরকারঃ আইএলআর নিয়মে আসতে পারে পরিবর্তন

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিতর্কিত অভিবাসন সংস্কার প্রস্তাবে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে। সম্ভাব্য সংশোধনের আওতায় ইতোমধ্যে দেশটিতে বসবাসরত প্রায় ১৬ লাখ অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি (আইএলআর) পাওয়ার জন্য অপেক্ষার সময় পাঁচ বছর থেকে দশ বছরে বাড়ানোর প্রস্তাব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের কঠোর নীতিকে সমর্থন করলেও লেবার পার্টির প্রায় ৮০ জন ব্যাকবেঞ্চ এমপির আপত্তির মুখে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করছে। বিরোধী এমপিদের মতে, বর্তমানে কর্মরত অভিবাসীদের ওপর পূর্বপ্রযোজ্যভাবে নতুন নিয়ম আরোপ করা ন্যায়সংগত নয় এবং এতে সরকারের রাজনৈতিক সমর্থন ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংশোধনী প্রস্তাবের মধ্যে বিদেশি কেয়ার ওয়ার্কারসহ সরকারি খাতের কর্মীদের জন্য বিশেষ ছাড় এবং যারা বিদ্যমান পাঁচ বছরের নিয়ম অনুযায়ী আইএলআরের যোগ্যতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছেন, তাদের জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষা ব্যবস্থাও বিবেচনায় রয়েছে। অভিবাসন ও আশ্রয় বিলটি পুনরায় হাউস অব কমন্সে উত্থাপিত হলে সরকারের চূড়ান্ত অবস্থান ও সম্ভাব্য পরিবর্তনের বিস্তারিত প্রকাশ পাবে।

সূত্রঃ দ্য টাইমস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে দোকানে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, সাবেক সঙ্গীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

যুদ্ধের আশঙ্কায় কাঁপছে যুক্তরাজ্যঃ এবার স্যোশাল বেনিফিট কাটার প্রস্তাব কনজার্ভেটিভ পার্টির

চকলেটের স্বাদের রহস্য উন্মোচন বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক