20.5 C
London
June 19, 2026
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বিমানের

সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সিলেট অঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া এই উদ্যোগকে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের পর এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে একটি জরুরি সভার মাধ্যমে ফ্লাইট চালুর চূড়ান্ত তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হবে।

নতুন এই রুট চালু হলে সিলেটের যাত্রীদের ঢাকা হয়ে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যেতে হবে না। ফলে সময় ও ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পর্যটন খাত, ব্যবসায়ী মহল এবং প্রবাসী পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের সরাসরি বিমান যোগাযোগ চালু হলে অভ্যন্তরীণ পর্যটনে নতুন গতি আসবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

ফ্লাইট চালুর পর টিকিট বুকিং, ভাড়া ও সময়সূচির সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনস অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক

এম.কে

আরো পড়ুন

বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ মনে করে না অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা

এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক

হাদি হত্যাঃ আদালতে ‘দোষ স্বীকার’ করে সঞ্জয় ও ফয়সালের জবানবন্দি