10 C
London
March 22, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন সিসিকের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট-এর সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, দল একটি সুপরিকল্পিত কর্মসূচির অংশ হিসেবেই তাকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

‘বলা যায়, এটি একটি ড্রেস রিহার্সেল। সিলেট সিটির সার্বিক অবস্থা বোঝা এবং নগরবাসীর সমস্যা সম্পর্কে বাস্তব ধারণা নিতেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে,’- বলেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি আরও জানান, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নগরীর আইন-শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন, যানজট নিরসনসহ নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সিলেট নগরীর প্রকৃত চিত্র জানতে মাঠপর্যায়ে

কাজ করা জরুরি। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে নগরবাসীর প্রত্যাশা ও সমস্যা কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। আর এভাবেই নিজেকে মেয়র পদের জন্য তৈরি করছি।’

এ সময় ইমজা সিলেটের নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। এবার তার সিসিক নির্বাচনে প্রার্থিতা ঘোষণায় নগর রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্রঃ ইমজা

এম.কে

আরো পড়ুন

ফেব্রুয়ারিতে অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ

বাংলাদেশ থেকে বিপুল পরিমানে লোক নেবে দুবাই

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের আহ্বান