ব্রিটেন থেকে আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে ফেরত পাঠানোর সময় অপ্রয়োজনীয় ও ভয়ভীতি সৃষ্টিকারী শক্তি প্রয়োগের ঘটনা ঘটেছে। এমনকি আত্মহত্যার ঝুঁকিতে থাকা এক ব্যক্তিকে কোমর, পা ও গোড়ালিতে বিশেষ ধরনের বাঁধন পরিয়ে বিমানে তোলা হয়েছিল। সরকারি এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ব্রিটেনের বিতর্কিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচির আওতায় আশ্রয়প্রার্থীদের প্রত্যাবাসনের সময় এসব ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ব্যবস্থায় ছোট নৌকায় করে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করা একজন আশ্রয়প্রার্থীকে জোরপূর্বক ফ্রান্সে ফেরত পাঠানো হয়। বিনিময়ে উত্তর ফ্রান্স থেকে বৈধভাবে ব্রিটেনে প্রবেশের অনুমতি পান আরেকজন আশ্রয়প্রার্থী।
প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো অনেক আশ্রয়প্রার্থী যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে পালিয়ে এসেছেন। তাদের মধ্যে নির্যাতন ও মানবপাচারের শিকার ব্যক্তিও রয়েছেন।
এ ধরনের মানুষের অতীত অভিজ্ঞতা ও মানসিক দুর্বলতা বিবেচনায় নিয়ে প্রত্যাবাসনের সময় বিশেষ সতর্কতা প্রয়োজন বলে সংশ্লিষ্ট বিষয়টি গুরুত্ব পেয়েছে। কিন্তু প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের সঙ্গে অপ্রয়োজনীয় ও ভীতিকর আচরণ করা হয়েছে বলে সরকারি প্রতিবেদনে অভিযোগ উঠে এসেছে।
বিশেষ করে আত্মহত্যার ঝুঁকিতে থাকা এক ব্যক্তিকে কোমর, পা ও গোড়ালিতে বাঁধন পরিয়ে বিমানে নেওয়ার ঘটনাটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা প্রত্যাবাসন কার্যক্রমে বলপ্রয়োগের ধরন ও প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ব্রিটেন সরকারের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি নিয়ে এমন প্রতিবেদন দেশটির অভিবাসন ও আশ্রয়নীতি নিয়ে বিতর্ক আরও বাড়াতে পারে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

