20.4 C
London
September 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

এবার ধর্ষণবিরোধী মানববন্ধনে ছাত্রলীগের হামলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি: এবার ধর্ষণের প্রতিবাদে আয়োজিত এক মানবন্ধনে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) মৌলভীবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালীন সময়ে হঠাৎ করে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের নেতাকর্মী এসে হামলা চালায়। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা বিশ্বজিত নন্দী, দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, ছাত্র ইউনিয়ন নেতা শিহাব আহমেদ, আবু নাহিয়ান শিপুসহ আরো দুইজন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি রেহনুমা রোবাইয়াত বলেন, পুলিশের পাহারায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়।

৮ অক্টোবর ২০২০
এমকেসি / এসএফ

আরো পড়ুন

রাজনীতিতে যোগ দেওয়া কিংবা দল গঠনের কোনো ইচ্ছা নেইঃ প্রধান উপদেষ্টা

আ.লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত কখন, জানালেন ড. ইউনূস

হাসনাত-সারজিসের গাড়িবহরের গাড়িতে ট্রাকের ধাক্কাঃ কী বলছেন সমন্বয়করা গাড়িবহরের গাড়িতে ট্রাকের ধাক্কাঃ কী বলছেন সমন্বয়করা