TV3 BANGLA
বাংলাদেশ

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সম্প্রতি সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত ঘটনার কারণে চট্টগ্রাম ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা সেন্টার খোলার বিষয়টি জানানো হবে।

সূত্রঃ যমুনা টিভি

এম.কে

আরো পড়ুন

ফয়জুল করিমকে বরিশালের মেয়র করতে বিক্ষোভ, জামানত হারানো প্রার্থীর মামলা

হিরো আলমের ভিডিওবার্তা, ‘আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছে আরাফাত, পেলেই গণধোলাই’

‘তালাক যে-ই দিক, দেনমোহর দিতে বাধ্য স্বামী’