TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

নতুন সাবক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে ফেসবুক

মেটা, ফেসবুক-এর মূল কোম্পানি, একটি নতুন সাবস্ক্রিপশন পরিসেবা চালু করতে যাচ্ছে। বিনামূল্যে  ফেসবুক আগেও ভেরিফাইড ব্যবস্থা চালু করেছিল যাতে একাউন্ট ব্যবহারকারীদের তাদের ইন্সটাগ্রাম  এবং ফেসবুক একাউন্টগুলিতে নীল ব্যাজ অর্জন করার সুযোগ দেয়৷
মেটা ঘোষণা করেছে যে নতুন সাবক্রিপশন সেবা চালু করলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি নীল ব্যাজের জন্য মাসে ১১.৯৯ ডলার চার্জ করা শুরু করবে।
মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন,
মেটা ভেরিফাইড নামে একটি নতুন সাবস্ক্রিপশন পরিসেবা এই সপ্তাহে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করতে যাচ্ছে এবং শীঘ্রই অন্যান্য দেশে চালু করা হবে।
মেটা ভেরিফাইডের যোগ্য হওয়ার নিয়ম হল ব্যবহারকারীদের তাদের পরিচয় প্রমাণ করার জন্য একটি সরকারী আইডি জমা দিতে হবে এবং গ্রাহকদের তাদের প্রোফাইল নামে শুধুমাত্র তাদের আইনি নাম ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।
এম.কে
২১ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

নতুন বছরে নতুন উপহার: টিভিথ্রি বাংলায় সম্পূর্ণ নতুন আইন বিষয়ক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

অনিবন্ধিত অভিবাসীদের স্থায়ী করতে নতুন উদ্যোগ জার্মানির

ট্রাম্পের গাজা খালির প্রস্তাব ‘পুরোপুরি খারিজ’ করলেন জার্মান চ্যান্সেলর