TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা

পর্তুগালের পর্তু শহরে বাংলাদেশি মুসলিম কমিউনিটির ব্যবহৃত হজরত হামজা মসজিদ আগামী ৩১ অক্টোবরের মধ্যে খালি করার নির্দেশ পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে।

মসজিদটি দীর্ঘদিন ধরে পর্তু অঞ্চলে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন শত শত মুসল্লি এখানে নামাজ আদায় করেন, আর জুমার দিনে উপস্থিতি প্রায় দেড় হাজারে পৌঁছায়।

জানা গেছে, ভবনটির নতুন মালিক প্রতিষ্ঠান ভাড়া চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পর্তু সিটি কর্পোরেশনও আগে ধর্মীয় কমিউনিটির জন্য বিবেচিত কিছু ভবন নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে।

এ সিদ্ধান্তকে ঘিরে মুসলিম কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বিকল্প ব্যবস্থা না হলে নিয়মিত ধর্মীয় কার্যক্রম ব্যাহত হতে পারে।

বাংলাদেশ কমিউনিটি অব পর্তুর সভাপতি শাহ আলম কাজল বলেন, মুসলিমদের উপাসনার অধিকার অক্ষুণ্ণ রেখে একটি গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা করছেন তারা। একই সঙ্গে দীর্ঘমেয়াদে মসজিদের জন্য নতুন ও স্থায়ী জায়গা খোঁজার চেষ্টা চলছে।

বিশ্লেষকদের মতে, বিষয়টি ধর্মীয় স্বাধীনতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং নগর ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠেছে। এখন ৩১ অক্টোবরের আগে কোনো সমাধান বা বিকল্প ব্যবস্থা হয় কি না, সেদিকেই তাকিয়ে আছে কমিউনিটি।

এম.কে

আরো পড়ুন

লন্ডনে বাংলাদেশিদের নৌকা বাইচ উৎসব ১ আগস্ট

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার জঙ্গল দিয়ে যুক্তরাষ্ট্রে মানবপাচার করছে বাংলাদেশি চক্র

যুক্তরাজ্যে ভ্যাকসিন গ্রহণকারী প্রথম বাংলাদেশি রেহানা আক্তার

নিউজ ডেস্ক