TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটে জিন্দাবাজারের হোটেল হতে বদির ভাই-ছেলেসহ আটক ৪

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই, ছেলে ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন জিন্দাবাজারের জল্লারপাড় এলাকায় অবস্থিত হোটেল গ্র্যান্ড প্যালেসে এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তারা হলেন—আব্দুর রহমান বদির ভাই আব্দুস শুক্কুর (৪২) ও আমিনুর রহমান আমিন (৪৫), তার ছেলে শাওন আরমান (২৮) এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর হোসেন আহমদ (৪৪)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা আটকের কারণ সম্পর্কে প্রাথমিক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

অভিযান শেষে আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে আসছেন তারেক রহমান, ২ মে সফর

চট্টগ্রাম ও সিলেটে হতে পারে সৌদি ভিসা সেন্টার: রাষ্ট্রদূত

আইসিসি’র প্রধান কৌঁসুলি কক্সবাজারে, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে