TV3 BANGLA
ফিচার

ফেরাউনের মমি পরীক্ষা করতে গিয়ে কোরআনের বর্ণনায় বিস্মিত হয়েছিলেন বিজ্ঞানী

ফেরাউনের মৃত্যুর রহস্য উদঘাটন করতে গিয়ে পবিত্র কোরআনের একটি বর্ণনা সম্পর্কে জানতে পারেন ফরাসি চিকিৎসক ও গবেষক ড. মরিস বুকাইল। প্রচলিত একটি কাহিনি অনুযায়ী, ফেরাউনের মমি পরীক্ষা করতে গিয়ে তার দেহে সমুদ্রের লবণের উপস্থিতি শনাক্ত করেন তিনি। পরে কোরআনে ফেরাউনের মৃত্যুর বর্ণনা এবং তার দেহ সংরক্ষিত রাখার বিষয়ে উল্লেখ দেখে বিস্মিত হন। এই ঘটনার পর তিনি ইসলাম গ্রহণ করেন বলে বিভিন্ন ইসলামি প্রচারমাধ্যমে দাবি করা হয়।

ড. মরিস বুকাইল ছিলেন একজন ফরাসি চিকিৎসক। তিনি মিসরের ফেরাউনদের মমি নিয়ে গবেষণা করেছিলেন। বিশেষ করে ফেরাউনের মৃত্যুর কারণ অনুসন্ধানে তার গবেষণার কথা বিভিন্ন লেখায় উল্লেখ করা হয়।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, মমি পরীক্ষা করতে গিয়ে তিনি দেহে সমুদ্রের লবণের উপস্থিতি দেখতে পান। বিষয়টি তাকে ফেরাউনের পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনার দিকে নিয়ে যায়। পরে তাকে জানানো হয়, পবিত্র কোরআনে ফেরাউনের ডুবে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে।

সুরা ইউনুসের ৯০ নম্বর আয়াতে ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। পরবর্তী ৯২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফেরাউনের দেহকে সংরক্ষণ করা হবে, যাতে সে পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয়ে থাকে।

আয়াতটিতে বলা হয়েছে:

“আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো।”

কোরআনের এই বর্ণনা এবং ফেরাউনের মমি সংরক্ষিত থাকার বিষয়টি ড. বুকাইলকে গভীরভাবে ভাবিয়ে তোলে বলে

দাবি করা হয়। বলা হয়, প্রায় দুই হাজার বছর আগে অবতীর্ণ ধর্মগ্রন্থে কীভাবে এমন একটি ঘটনার উল্লেখ থাকতে পারে, তা নিয়ে তিনি বিস্মিত হন।

উল্লেখ্য যে, ফেরাউনের মমি ১৮৯৮ সালে আবিষ্কৃত হয়। ড. মরিস বুকাইলের লেখা আলোচিত বই দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স ধর্মগ্রন্থ ও আধুনিক বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত। বইটিতে তিনি বাইবেল ও কোরআনের বৈজ্ঞানিক বক্তব্য বিশ্লেষণ করেছেন।

সূত্রঃ আরব নিউজ

এমকে

আরো পড়ুন

ব্রিটেনের আর্থশট পুরস্কার পেলেন বাংলাদেশের ইসরাত

নিঃসঙ্গতায় সঙ্গী হবে এইবার হোয়াটসঅ্যাপ

শহীদ আবু সাইদ একটি ফ্রি বাংলা ফন্ট