22.5 C
London
June 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি ও তুরস্কে বিক্ষোভ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরাইল। এই খবর প্রকাশের রাতে ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

দেশটির দক্ষিণের শহর নেপলসে প্রতিবাদকারীরা প্রধান রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। আর রাজধানী রোমে টার্মিনি রেলওয়ে স্টেশনের আশেপাশে জমায়েত হওয়া প্রতিবাদকারীদের চারপাশে পুলিশ ঘিরে রেখেছে।

এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন, জার্মানির বার্লিন এবং তুরস্কের ইস্তাম্বুলেও রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ।

সুমুদ ফ্লোটিলাতে প্রায় ৪৫টির বেশি জাহাজ রয়েছে, যেগুলোতে প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী এবং কর্মী রয়েছে, এবং এতে একটি ইতালীয় দলও রয়েছে।

তারা ওষুধ এবং খাদ্য সরবরাহের মাধ্যমে গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করছে। ইসরাইল তাদের বারবার ফিরে যাওয়ার বার্তাও দিয়েছে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
০২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

নাগরিকদের ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিল ইরান

এআই প্ল্যাটফর্ম “সালামা”, মিনিটেই মিলবে দুবাইয়ের ভিসা

বিমানবন্দর থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র