21 C
London
September 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন অবিলম্বে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল সিজেপির প্রধান দাবি।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের আশ্বাসের ওপর ভরসা রেখেই তারা ‘সদিচ্ছা’ থেকে আন্দোলন শেষ করছেন।

সিজেপি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পুলিশ মামলা তুলে নেওয়া, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া।

৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর সরকারের তরফ থেকে দাবিগুলো মেনে নেওয়ায়, সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

সূত্রঃ এনডিটিভি

এম.কে

আরো পড়ুন

ইরানের পাশে রাশিয়া—গোপন ‘সি৪৩০এল’ প্রকল্পে সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিচ্ছে মস্কো

তাইওয়ান দখলে যুক্তরাষ্ট্রের ‘মাদুরো মডেল’ অনুকরণ করতে পারে চীনঃ বিশেষজ্ঞের সতর্কতা

লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে নাঃ ইরান