TV3 BANGLA
বাংলাদেশ

মাত্র ৩৪২৬ ভোট পেলেন নাগরিক ঐক্যের মান্না

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভোট পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা সেই আসনের মোট ভোটার সংখ্যার ১ দশমিক ৪০ শতাংশ।

 

বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ১১৫টি কেন্দ্রে তিনি মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন। ওই আসনে মোট বৈধ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৮০২।

এ আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।

এম.কে

আরো পড়ুন

৫০০ কোটি ডলার আত্মসাৎ: হাসিনার সাথে এবার ফাঁসছেন টিউলিপ-রেহানা

মইন ইউ আহমেদ একজন ব্যর্থ সেনাপ্রধান —ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির

সংসদে গয়েশ্বরের প্রশ্নঃ টেকনাফে বদির মাদক সাম্রাজ্যের দায়িত্বে এখন কে?