ব্রিটেনের ডানপন্থি রাজনৈতিক দল রিফর্ম ইউকের নেতৃত্ব দেওয়ার মতো দলে আর কাউকে উপযুক্ত মনে করেন না দলটির নেতা নাইজেল ফারাজ। সম্ভাব্য নেতৃত্বপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, দলের নেতৃত্ব ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিজের জায়গায় অন্য কাউকে দলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মনে করেন না ফারাজ। তার এই বক্তব্যকে দলের ভেতরে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের প্রতি সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি রিফর্ম ইউকের রাজনীতিক অ্যান উইডিকম্বকে হত্যার ঘটনার পর নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ফারাজ। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি তিনি।
বরং নিজের অবস্থান স্পষ্ট করে ফারাজ বলেছেন, তিনি যদি তখনো সুস্থ, সক্ষম এবং জীবিত থাকেন, তাহলে পরবর্তী সাধারণ নির্বাচনেও রিফর্ম ইউকের নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তার বক্তব্যের মধ্য দিয়ে দলের নেতৃত্বে নিজের অবস্থান ধরে রাখার পাশাপাশি সম্ভাব্য উত্তরসূরি ও প্রতিদ্বন্দ্বীদের প্রতিও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

