7.6 C
London
February 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের অ্যাশফোর্ড এলাকায় ‘ধর্ষণ’

যুক্তরাজ্যের অ্যাশফোর্ড এলাকায় নির্জন নদীর পাড়ে রাতে হামলা ও ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।

পুলিশ জানিয়েছে কেন্টের অ্যাশফোর্ডে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বিকেলে কেন্ট পুলিশ জানিয়েছে, টাউনের রমনি মার্শ এলাকার একজন ১৭ বছর বয়সী কিশোরকে ধর্ষণের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ গতকাল সন্ধ্যা ৮টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে এক নারীকে নদীর পথ ধরে যাওয়ার সময় যৌন নিপীড়নের শিকার হয়েছিল বলে অভিযোগ পায়। পুলিশ জানিয়েছে যে, তারা সিসিটিভি পর্যালোচনা করছে এবং সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে কথা বলছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ” কেন্ট পুলিশ তদন্ত করছে, ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৮টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে বেভার রোডের পাশে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনার।

তদন্তের অংশ হিসেবে, ২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় রমনি মার্শ এলাকার ১৭ বছর বয়সী এক কিশোরকে ধর্ষণের সন্দেহে গ্রেপ্তার করেছে তারা। তদন্ত চলাকালীন সময়ে সে পুলিশি হেফাজতে রয়েছে।”

সূত্রঃ মিরর

এম.কে
২৯ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

বিচার ছাড়াই বছরের পর বছর আটক’—প্যালেস্টাইন অ্যাকশন মামলায় কঠোরতার নিন্দা স্যালি রুনির

ব্রিটিশ নাগরিকের বিমানবন্দরে মলত্যাগের হুমকি

রমজান উপলক্ষ্যে লন্ডনের রাস্তায় আলোকসজ্জা