7.9 C
London
October 24, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ডাকবিভাগে যুক্ত হচ্ছে ড্রোন সেবা

ডাক পরিষেবাকে আরও সহজ করতে যুক্তরাজ্য নিল নতুন উদ্যোগ। এবার ড্রোনের মাধ্যমে পরিচালিত হবে ডাকসেবা।

অর্কনি স্কটিশ দ্বীপপুঞ্জে মঙ্গলবার থেকে এ ভিন্নধর্মী ব্যবস্থা শুরু করা হয়। ব্যতিক্রমী এ পরিষেবা চালু করেছে রয়্যাল মেল নামক একটি কোম্পানি।

প্রথমত, চিঠি এবং যাবতীয় কাগজ রয়াল মেলের কির্কওয়াল অফিস থেকে স্ট্রোমনেস শহরে পরিবহণ করা হয়। পরে সেখান থেকে ড্রোন ডেলিভারি কোম্পানিগুলো সেগুলোকে যথাস্থানে পৌঁছে দেয়।

অর্কনি ও শেটল্যান্ডের এমপি অ্যালিস্টার কারমাইকেল বলেন, ‘এটি সর্বজনীন পরিষেবা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে দ্বীপাঞ্চলগুলোতে যেখানে পৌঁছানো আরও কঠিন। সেখানে আমাদের এ সেবার সুযোগ করে দেওয়া উচিত।

ইতোমধ্যেই কোম্পানিটি নিজেদের এই পরিষেবা কিভাবে উন্নত করা যায় তা নিয়ে ভাবছে। কেননা ভৌগোলিক অবস্থান চিহ্নিতকরণে বা দুর্যোগপূর্ণ আবহওয়ায় কিভাবে এ পরিষেবা চালু রাখা যায়-তাই এখন ভাববার বিষয়।

এম.কে
০২ আগস্ট ২০২৩

আরো পড়ুন

ব্রিটেনের গাড়ি চালকদের জন্য নতুন ট্যাক্স সিস্টেম চালুর প্রস্তাব

“অতি দক্ষিণপন্থীদের কাছে মাথা নত করব না” — কিয়ের স্টারমারের কঠোর হুঁশিয়ারি

ব্রিটেনে গাড়িচালকদের জন্য ৭ নিয়ম পরিবর্তনের দাবিঃ নতুন চালকদের ওপর বিধিনিষেধের প্রস্তাব