15.3 C
London
August 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে তীব্র গরমে অ্যাম্বার সতর্কতাঃ ঘর শীতল রাখতে সহজ ও সাশ্রয়ী পরামর্শ

গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহে আবারও তপ্ত হয়ে উঠছে যুক্তরাজ্য। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে বৃহস্পতিবার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং দেশের অন্তত ১০টি অঞ্চল ও কাউন্টিতে পারদ ৩০ ডিগ্রির ওপরে উঠবে। এর জেরে মিডল্যান্ডস, লন্ডন এবং পূর্ব ও দক্ষিণ ইংল্যান্ডের জন্য অ্যাম্বার হিট-হেলথ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা।

মেট অফিস জানিয়েছে, দিনের প্রচণ্ড গরমের পাশাপাশি কয়েকটি রাতেও তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না, যা ‘ট্রপিক্যাল নাইট’ নামে পরিচিত। এতে তাপজনিত চাপ বৃদ্ধি পেতে পারে এবং মানুষের স্বাভাবিক বিশ্রাম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা গরম থেকে স্বস্তি পেতে ঘরে সহজ ও কম খরচের কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। খোলা জানালার পাশে ঠান্ডা পানি বা বরফভর্তি বাটি রাখলে তা আশপাশের বাতাসের তাপ শোষণ করে ঘরকে তুলনামূলক শীতল রাখতে সহায়তা করে। ফ্যানের সামনে বরফ ও ঠান্ডা পানির পাত্র রাখলে শীতল বাতাসের প্রবাহ আরও বাড়ে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদ্ধতি ব্যয়বহুল শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী এবং বিদ্যুৎ সাশ্রয়েও সহায়ক।

সূত্রঃ মিরর

এম.কে

আরো পড়ুন

ব্রেক্সিটে তীব্র শ্রমিক সংকট, দুধ উৎপাদন কমছে যুক্তরাজ্যে

ভিসা জালিয়াতি নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য, ভুয়া চাকরির প্রলোভনে না পড়ার আহ্বান

ইমিগ্রেশন শঙ্কার সময় লন্ডনে বিদেশি বিক্ষোভ নিয়ে প্রশ্ন, টমি রবিনসনের কঠোর মন্তব্য