24.3 C
London
May 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নিউক্যাসলের নেইল বারে ইমিগ্রেশন অভিযানঃ আটক ৩ ভিয়েতনামি নাগরিক

নিউক্যাসলের গসফোর্থ এলাকায় অবস্থিত একটি নেইল বারে অভিযান চালিয়ে তিন ভিয়েতনামি নাগরিককে আটক করেছে ব্রিটিশ ইমিগ্রেশন কর্মকর্তারা। অবৈধ কর্মসংস্থানের অভিযোগে পরিচালিত এ অভিযানের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বেসামরিক জরিমানাও জারি করা হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চ মাসে নিউক্যাসলের গসফোর্থ হাই স্ট্রিটে অবস্থিত ‘হাউস অব কুইন্স’ নামের নেইল সেলুনে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। পরে আদালতের পরোয়ানা নিয়ে সেখানে অভিযান চালান ইমিগ্রেশন কর্মকর্তারা।

অভিযানে তিন ভিয়েতনামি নাগরিককে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে কাজ করার অভিযোগে আরও তিনজনের বিরুদ্ধে কর্মসংস্থান সংক্রান্ত জিজ্ঞাসাবাদ পরিচালনা করা হয়েছে।

পরে সংশ্লিষ্ট তিন ব্যক্তির নাম উল্লেখ করে জরিমানাও জারি করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “অবৈধ কর্মসংস্থান সৎ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে এবং স্থানীয় শ্রমবাজারের মজুরি কমিয়ে দেয়। ব্রিটিশ জনগণ এটি মেনে নেবে না, আমরাও নেব না।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে ইমিগ্রেশন আইন প্রয়োগকারী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নেইল বারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও গ্রেপ্তারের সংখ্যাও বেড়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অবৈধ কর্মসংস্থান ও ভিসা শর্ত লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিশেষ করে রেস্টুরেন্ট, কার ওয়াশ, নির্মাণ প্রতিষ্ঠান এবং নেইল সেলুনের মতো খাতে ব্যাপক নজরদারি চালানো হচ্ছে।

সূত্রঃ ক্লোরিনিক্যাল লাইভ

এম.কে

আরো পড়ুন

অবৈধ অভিবাসন ঠেকাতে লেবার এমপিদের ডিজিটাল আইডি চালুর দাবি

লন্ডনের ট্রেন স্টেশনে ইসলামবিরোধী সাইবার হামলার জন্য কারাদণ্ড

১ হাজার কর্মী নিয়োগ করবে ব্রিটেনের পিজা এক্সপ্রেস

অনলাইন ডেস্ক