11 C
London
October 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে হাজারবর্ষী উইন্সডর ক্যাসেলে ইতিহাসের প্রথম ইফতার

ইংল্যান্ডের বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেল ইতিহাসে প্রথমবারের মতো রমজান ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে। গত রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে রয়্যাল কালেকশন ট্রাস্ট এবং রমজান টেন্ট প্রোজেক্ট।

উইন্ডসর ক্যাসেলের মাঠে ইফতার আয়োজন ও ভোজে অংশ নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকের আমন্ত্রণ জানানো হয়।

রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালহা অনুষ্ঠানের পর এক্স-এ পোস্ট করেছেন, ‘প্রথমবারের মতো উইন্ডসর ক্যাসেলের গণইফতার ব্রিটেনের ইতিহাসের সাক্ষী। ঐতিহ্য, প্রথা, ঐক্য বজায় রাখতে এই অনুষ্ঠান আয়োজন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

রমজান টেন্ট প্রজেক্টের উপদেষ্টা বোর্ডের সদস্য ডওশান হুমজাহ বলেছেন, ‘আইকনিক উইন্ডসর ক্যাসেলটি সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ। আয়োজকদের উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই৷’

উইন্ডসর ক্যাসেল হল বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের একটি রাজকীয় বাসভবন। এটি ব্রিটিশ রাজপরিবারের সাথে দৃঢ়ভাবে যুক্ত এবং প্রায় এক হাজার বছরের স্থাপত্য ইতিহাসকে প্রতিফলিত করে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া এক্স

এম.কে
২৯ মার্চ ২০২৪

 

আরো পড়ুন

যুক্তরাজ্যে স্ত্রীকে হত্যার দায়ে বাংলাদেশী হাবিবুর মাসুমের যাবজ্জীবন কারাদন্ডের সম্ভাবনা

নিউজ ডেস্ক

টিকা রফতানি নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে ইইউর ফের বিরোধ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আত্মহত্যা কমাতে প্যারাসিটামল বিক্রি সীমিত করার পরিকল্পনা