TV3 BANGLA
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানকে সমর্থন দিলো চীন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন । বেইজিং এই অভিযানকে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে পরিচালিত ‘জঙ্গলের আইন’ হিসেবে অভিহিত করেছে এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে।

 

সোমবার (২ মার্চ) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। আলোচনায় বেইজিং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরেন।

ওয়াং ই বলেন, চীন দৃঢ়ভাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার পক্ষে অবস্থান করছে। বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে থাকবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ও তেল আবিবকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। ওয়াং ই সতর্ক করে বলেন, চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো মধ্যপ্রাচ্য একটি বৃহত্তর ও বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

সূত্রঃ সিসিটিভি

এম.কে

আরো পড়ুন

‘প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হতে পারে’, অমিত শাহের মন্তব্যে আলোড়ন

পদত্যাগ না করতে অনড় মমতাঃ পশ্চিমবঙ্গে কি তবে রাষ্ট্রপতি শাসন

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক তথ্য ফাঁসের অভিযোগ চীনের শীর্ষ জেনারেলের উপর