24.5 C
London
August 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছালেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় ১৬ সেপ্টেম্বর এয়ার ফোর্স ওয়ানে লন্ডনের স্টানস্টেড এয়ারপোর্টে অবতরণের পর তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি ইভেট কুপার, মার্কিন কূটনীতিক এবং রাজার পক্ষ থেকে লর্ড-ইন-ওয়েটিং ভিসকাউন্ট হুড। এ সময় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সামরিক সম্মান প্রদর্শন করা হয়।

রাজা তৃতীয় চার্লস দুই দিনের বিশেষ আয়োজনে উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আতিথ্য দেবেন। তাদের সফরকে কেন্দ্র করে ব্রিটিশ রাজপ্রাসাদে রাজকীয় আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের অভ্যর্থনায় রাখা হয়েছে লাল গালিচা, রাজকীয় গাড়ি শোভাযাত্রা, সামরিক কুচকাওয়াজ এবং রাষ্ট্রীয় ভোজসহ একাধিক আনুষ্ঠানিকতা। বুধবার রাতে নির্ধারিত ভোজসভায় রাজপরিবার ও শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই সফরকে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি প্রতীকী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রযুক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্যে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনার আশা করা হচ্ছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

রাজ্যাভিষেকে এই প্রথম ধর্মের বৃত্ত ভাঙ্গলো রাজপরিবার

সোলার টুগেদার প্রকল্পে যুক্তরাজ্যের কার্ডিফে ১২০ পরিবার সাশ্রয় করছেন বিদ্যুৎ বিল

রুয়ান্ডায় আশ্রয়প্রার্থী স্থানান্তর: শীর্ষ আদালতের রায়ের পরেও থামছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী