16.4 C
London
August 31, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

রিটার্ন জমা সহজ করতে মোবাইল অ্যাপ আনছে এনবিআর

আগামী বছর আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

রোববার (১৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের কর প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের মধ্যে নিয়ে আসা হবে। আগামী বছর কর রিটার্নের জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে। কর কর্মকর্তাদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমিয়ে আনতে কাজ করছে এনবিআর।

ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স দেয়া সহজ করা হয়েছে বলেও জানান আব্দুর রহমান। তিনি বলেন, কার্ডে ২৫ হাজার টাকার নিচে ট্যাক্স দিলে খরচ হবে ২০ টাকা। এর ওপরে যত টাকাই হোক সর্বোচ্চ ৫০ টাকা।

এছাড়া সব করপোরেট ট্যাক্স রিটার্ন আগামী বছরের মধ্যে অনলাইন করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, বর্তমানে অনলাইনে রিটার্ন জমা দেয়া যাচ্ছে ব্যক্তি পর্যায়ে। আগামীতে এটি করপোরেট পর্যায়েও চালু করা হবে।

২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। সিস্টেমটি ব্যবহার করে গত ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ও ই-রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।

এম.কে
১৮ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে—ভারতীয় গণমাধ্যমে হাসিনাপুত্র জয়

বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সিলেট থেকে আড়াই লাখ ঘনফুট লুট করা পাথর উদ্ধার